1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিচারকদের শৃঙ্খলাবিধি: গেজেট প্রকাশে ফের সময় পেল রাষ্ট্রপক্ষ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষকে আবারো এক সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুই সপ্তাহ সময় চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন ও এর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আবেদনটির শুনানি শেষে আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।

এর আগে রোববার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক।

দেশের উচ্চ আদালতের বিচারক সঙ্কটের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি বিবেচনায় রয়েছে।’

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি নিয়োগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

ওইদিন সকালে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে দেওয়া ২ সপ্তাহ সময় শেষ হওয়ার পরও ‘আজ নয় কাল’ বলে উঠে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের অবশিষ্ট পাঁচ বিচারপতিও (সর্বমোট ৬ সদস্যের আপিল বেঞ্চ) নিজ কামরায় ফিরে যান।

এর ফলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কোনো রকম শুনানি করার সুযোগ পাননি। তবে বহুল আলোচিত এ মাসদার হোসেন মামলাটি সোমবার শুনানি হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!