1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে এক শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম. জাহিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী মো. নুরুজ্জামান মোল্লা এবং গীতা পাঠ করেন এসএমবি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাপশী রানী।
সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম, মেরীরহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত বেলাল উদ্দীন সরকার, শহীদ খায়রুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. মাহাবুবুল আলম, মেরীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, হরিনাথপুর উচ্চ দ্বি-মুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান সরকার, জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, কাশিয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রায়হান কবির, আমলাগাছী বি.এম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মাজেদ সরকার, গৃধারীপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. আবু জাফর প্রমুখ ছাড়াও অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেল পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু তালেব মাষ্টার। সভাটির সঞ্চালনায় ছিলেন বরিশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. জিল্লুর রহমান।
সমাবেশে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, শিক্ষক-কর্মচারীদের অধিকার ও ন্যায্য দাবীসহ নানা বিষয় তুলে ধরেন।
শেষে দোয়া পরিচালনা করেন মাঠের বাজার আবু বক্কর সিদ্দিক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. রশিদুল হক প্রধান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!