1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সেনেগালে ফুটবল স্টেডিয়ামে মারামারি, ওয়াল ভেঙে নিহত ৮

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

সেনেগালের রাজধানী ডাকারের দেমবো দিওপ ফুটবল স্টেডিয়ামে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় স্টেডিয়ামের ওয়াল ভেঙে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৯ জন।

দি এমবিউর ও ইউনিয়ন স্পোর্টিভ ওয়াকামের মধ্যে লিগ কাপ ফাইনাল ম্যাচের পর এ ঘটনা ঘটে।

দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে দর্শকরা ছত্রভঙ্গ হয়ে গেলে এবং তাদের হুড়োহুড়িতে ওয়াল ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মাঠে উপস্থিত দর্শকরা প্রতিপক্ষের দিকে পাথরও নিক্ষেপ করে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত রয়েছেন।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ম্যাচ ড্র ছিল। অতিরিক্ত সময়ে এমবিউর স্কোরলাইন ২-১ করার পর রেফারি যখন শেষ বাঁশি বাজায় তখনই মারামারির সূত্রপাত।

এ ঘটনায় বার্তা সংস্থা এএফপি জানায়, চেখ মাবা দিওপ নামে একজন ব্যক্তির বন্ধু ঘটনাস্থলে মারা গেছেন। চেখ স্টেডিয়াম থেকে অন্যদের বাইরে বের করে আনার চেষ্টা করছেন।

চেখ বলেন, আমরা বুঝতে পারছিলাম যে এখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। কারণ ওয়াল সরাসরি দর্শকদের ওপর ভেঙে পড়ে।

এ ঘটনায় নিহতদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা রেখে আগামী নির্বাচনকে কেন্দ্র করে রবিবার যে ক্যাম্পেইনের কথা ছিল তা বাতিল করা হয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!