1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

দিল্লীর পার্ক স্ট্রিট বঙ্গবন্ধুর নামে নামকরণ হচ্ছে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লীর পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪দিনের সরকারি সফরে ভারতে আসার ১দিন আগে এনডিএমসি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
নয়াদিল্লী মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানিয়েছে। এনডিএমসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনার সফরের প্রাক্কালে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এনডিএমসি’র কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২ জন কাউন্সিল সদস্য এ প্রস্তাবে সম্মতি দেন। এনডিএমসি’র ভাইস চেয়ারম্যান করন সিংহ তানোয়ার বলেন, বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পৌঁছার আগেই পরিবর্তনের এ কাজ বোর্ড অনুমোদন করবে।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতে এটা হবে শেখ হাসিনার প্রথম সরকারি সফর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারত সফর করেন। এরপর ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে করেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!