1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

হত্যা-চাঁদাবাজি-দখলদারিত্ব আর দেখতে চাই না-কেন্দ্রীয় শিবির সভাপতি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সাথে জড়িত তাদেরকে চিরতরে উৎখাত করতে হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভবনার দেশ। এই দেশকে যুব সমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। শিবির সভাপতি জাহিদুল ইসলাম গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম আরে বলেন, যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারী মাও.া জহুরুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরআগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!