1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

গোবিন্দগঞ্জে মাদক কারবারির রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মইদুল ইসলাম (৪৮) নামে এক মাদক কারবারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মইদুল ইসলাম ওরফে আলসা হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজির সরদারের ছেলে। নিহত মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন একই ইউনিয়নের কোরলগাছা গ্রামের শামছুল ইসলামের ছেলে বেলাল (৪২) এবং সন্তোষ (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মইদুল ইসলাম শিবের বাজারে চায়ের দোকান করতেন। এছাড়া মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রি করতেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে রামচন্দ্রপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে ভিটায় গাছের নিচে মইদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা মাদক বিক্রির টাকা ভাগ সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে বুধবার রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে শক্ত কিছু একটা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে।

নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, ৪/৫ দিন যাবৎ মইদুলের চায়ের দোকান বন্ধ ছিল। বুধবার সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার দিকে অপর মাদকসেবী ও মাদক কারবারী বেলালের সাথে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন। রাতে মইদুল বাড়ি না ফিরলে রাত ৯টার দিকে তাকে কল করলে তার ফোন বন্ধ পান। পরে গভীর রাত পর্যন্ত বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করেও মইদুলের কোনো সন্ধান পাননি।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!