1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

গাইবান্ধায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা উপ-পরিচালকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওইস্থানে গিয়ে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ইমাম হাসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামসহ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে ১৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার, টয়লেট চেয়ার, স্মার্ট সাদা ছড়ি এবং এলবো ক্রাচ বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান তারা।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!