1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

সাদুল্লাপুরে নির্বাচনী গণসংযোগে মাও. নজরুল ইসলাম লেবু

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা করেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

রোববার (৩০ নভেম্বর) সকাল হতে তিনি স্থানীয় দোকানপাট, বাজার, চা-স্টল এবং বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে তিনি এলাকার মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের দৈনন্দিন সমস্যা ও উন্নয়নের দাবী তুলে ধরেন।

প্রচারাভিযানের বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, ‘মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, এলাকার শিক্ষা ও কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ সমাজ গঠনই আমার মূল লক্ষ্য। জনগণের বিশ্বাসই আমার শক্তি, আর উন্নয়নই হবে আমার প্রতিশ্রুতি।’

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, তরুণ সমর্থক এবং শুভাকাঙ্খীরা সক্রিয়ভাবে অংশ নেয়। তারা ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন।

এলাকাজুড়ে সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ভোটারদের সাথে কথা বলতে গিয়ে তিনি তাদের উন্নয়ন বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

দিনব্যাপী প্রচারণার মাধ্যমে মাও. নজরুল ইসলাম লেবু বনগ্রামের ভোটারদের তাঁর উন্নয়ন ভিশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!