1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দীনের যোগদান এবং পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার বিদায়

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দীনের যোগদান এবং পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার বিদায় সংবর্ধনা ছাড়াও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজন বিশেষ কল্যাণ সভা এবং পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতে মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করা হয়। এসময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারের বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।

পরবর্তীতে সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বলেন, গাইবান্ধা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।

পরিশেষে বিদায়ী পুলিশ সুপারের উপস্থিতে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন এবং গাইবান্ধা জেলাবাসীর প্রত্যেকের ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত জেলায় রূপান্তরিত হওয়ার জন্য ভূমিকা রাখা ও সকলের প্রশান্তিময় পারিবারিক জীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।

এসময় বিদায়ী পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করেন এবং গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকেও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।

এছাড়াও নবাগত পুলিশ সুপার বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার, থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

উক্ত বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন, মো. শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!