1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

সাদুল্লাপুরে গরু চুরি’র চেষ্টায় ইউপি মেম্বারসহ দু’জন গ্রেফতার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক বাড়িতে গরু চুরি করার সময় ইউপি সদস্য রনজু মিয়াকে (৪০) আটক করে স্থানীয়রা। সেইসাথে চোর সন্দেহে সবুজ মিয়াকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতার ওই চোরদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত রনজু মিয়া ইদিলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও কাঁঠাল লক্ষ্মীপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে ও সবুজ মিয়া একই গ্রামের তারা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী-ইসলামপুর গ্রামের ওমর ফারুক মিয়ার বাড়িতে রনজু মিয়া গরু চুরির চেষ্টা করেন। এরইমধ্যে টের পেয়ে তাকে আটক করে গলধোলাই দেওয়া হয়। এরপর পাশের শাহ আজগর আলী ডিগ্রি কলেজ সংলগ্ন স্থান থেকে চোর সন্দেহে এলাকাবাসী সবুজ মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। তখন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে তাদের গ্রেফতার করেন।

সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপপুলিশ পরিদর্শক (এসআই) সুপদ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই গরুচোর রনজুকে গ্রেফতারসহ সবুজ মিয়াকে চোর সন্দেহে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদলতে সোপর্দ করা হয়। ইতোপূর্বেও ইউপি সদস্য রনজু মিয়ার নামে একাধিক চুরি মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!