1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

শেখ হাসিনা জঙ্গীবাদ দমনেও বিশ্বে রোল মডেল : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু উন্নয়নের নয় জঙ্গীবাদ নির্মূলেও নিজেকে বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়নই শুধু নয়, জঙ্গীবাদও সফলভাবে মোকাবেলা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তিনি যখন দেশে জঙ্গীদের কাবু করেছেন তখন সারা পৃথিবীতে জঙ্গীরা পিছু হঠতে শুরু করেছে।
বেগম মতিয়া চৌধুরী আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
২০০৭ সালের দিনে সে সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভাপতি এবং কালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বিশেষ ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আকতার হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আবু আহম্মেদ মান্নাফী, যুগ্মসাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আব্দুল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার উপদপ্তর সম্পাদক মো. মিরাজ হোসেন।
বেগম মতিয়া চৌধুরী বলেন, দেশে গণতন্ত্রের নির্যাস ধরে রেখেছে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা দলটি কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দলের দু:সময়ে সিনিয়র নেতারা যখন পিছিয়ে গেছে তখন তৃনমূলের নেতারা আওয়ামী লীগকে রক্ষা করেছে। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর দলের সিনিয়র নেতারা পিছিয়ে যাওয়ার পর যেভাবে দলকে রক্ষা করেছে তেমনি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও দলকে একই ভাবে রক্ষা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্রের পতাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর তাঁর হাতেই পতাকা থাকবে।
এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকার লেবেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার কথা বলে ধোঁয়াশা তৈরি করতে চায়। তিনি বলেন, সংবিধানে নির্বাচন কালীন সহায়ক সরকার বলে কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনকালীন সরকারই নির্বাচন সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কমিশন(ইসি) নির্বাচন পরিচালনা করবে। বিএনপির লেবেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার দাবীর বিষয়ে বলেন, দেশে সুষ্ঠু,অবাধ নিরপেক্ষ নির্বাচন চাইলে সন্ত্রাসীদের জেল থেকে ছাড়ার কোন সুযোগ নেই। যে সন্ত্রাসীরা বিএনপিকে সন্ত্রাসী দল বানিয়েছে এবং আইন যাদের ধাওয়া কওে বেড়াচ্ছে তাদের ছেড়ে দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়সূত্রঃ বাসস

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!