1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

নারীপক্ষ উপলক্ষে সাঁওতাল পল্লীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ‘সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় গাইবান্ধায় সাঁওতাল নারীদের সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানায় অবলম্বন ও জনউদ্যোগ আলোচনা, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোরঘর শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে এই উৎসব উদযাপিত হয়। বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক রজতকান্তি বর্মন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, উদীচীর সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী শিরিন আকতার, নারী নেত্রী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু ও ধ্রবতারার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপন করেন অবলম্বনের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান মুকুল ও ইউএন- উইমেন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্ত্তী।

বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। ফলে তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাদেরকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!