1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

গাইবান্ধা রেলস্টেশনে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদে অভিযান

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা রেলস্টেশন এলাকায় অবৈধ দোকানপাট, ইট-খোয়ার ব্যবসা ও রেলের জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন ডিভিশনের ডিভিশনাল স্টেট অফিসার মনজুরুল আলম।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা স্টেশন এলাকা ঘুরে দেখেন এবং রেলের পার্শ্ববর্তী জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও ব্যবসা কেন্দ্রগুলোতে অভিযান চালান তিনি।

এসময় রেলের জমিতে দখল করে পরিচালিত পাঁচটি দোকানে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার, রেলওয়ে আইসি আব্দুল গণি, আরএনবি সদস্য আশুতোষ রায়, আরএসবি সদস্য আব্দুল মালেক এবং রেল পুলিশ বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে ডিভিশনাল স্টেট অফিসার মনজুরুল আলম বলেন, “রেলের জমিতে যারা অবৈধভাবে দোকানপাট বা স্থাপনা করছে, তাদের অবশ্যই এনাল লাইসেন্স গ্রহণ করতে হবে। লাইসেন্স না নিলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরো বলেন, স্টেশন ও আশপাশের এলাকা স্বচ্ছ, নিরাপদ ও দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষের এমন উদ্যোগে স্থানীয় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং স্টেশনের সৌন্দর্য বজায় রাখতে প্রশাসনের ভূমিকা অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!