1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে রাতের আঁধারে রাস্তাঘাটের ইট লুটপাট, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডে নতুন সোলিং রাস্তা থেকে রাতের আঁধারে প্রায় ১০ হাজার ইট উধাও হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, রাইগ্রামের মোকছেদ আলীর বাড়ি থেকে শামসুলের বাড়ি হয়ে চালিতাদহ নজরুলের বাড়ি পর্যন্ত সম্প্রতি নির্মিত রাস্তার ইট লুট হচ্ছে সংগঠিতভাবে।

স্থানীয়রা বলছেন, মাত্র ছয় মাস আগে নির্মিত রাস্তার বিভিন্ন স্থানে ইট উধাও হতে শুরু করেছে। গভীর রাতে বা দিনের আলোতেও লোকজন ভ্যানগাড়ি নিয়ে এসে ইট তুলে নিচ্ছে। এতে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদের উচ্ছেদ হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার এক বাসিন্দা বলেন, “এ যেন প্রকাশ্য ডাকাতি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পুরো রাস্তার ইটই উধাও হয়ে যাবে।”

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম জানান, “ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন, না হলে অবশিষ্ট ইটও লুট হওয়ার আশঙ্কা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!