1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে নতুন জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময়: উন্নয়ন-সেবায় গতিশীলতার প্রত্যাশা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর রবিবার সকাল ১০টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার।

সভায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সালাউদ্দিন আহমেদ খান,সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল আাহাদ লাজু,উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি ভুট্টাে,
১ নং কিশোরগাড়ী ইউ,পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,
পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ গোলাম মোস্তাফা,আমলাগাছী ভূবন মহন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক
আব্দুল মাজেদ সরকার,মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা
আ,ন,ম জাহিদুল ইসলাম,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকার, মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা ও খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মশফিকুর রহমান মিলটন প্রমুখ।

বক্তারা নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণের দাপ্তরিক ভোগান্তি কমানোর বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

নবাগত জেলা প্রশাসক সকলের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়ন ও সেবায় সমন্বিত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!