1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‎‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি হাইস্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

‎‎ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাছুদ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। সভায় প্রধান বক্তা ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সভাপতি জসীমউদ্দীন, কৃষকদলের আহ্বায়ক গোলজার রহমান ও সদস্য সচিব আজাদুল ইসলামসহ কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎‎সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে তৃণমূল থেকে নিরলস প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তারা।

‎‎ উনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ জোরদারের আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!