1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সাদুল্যাপুরে বাদপড়া মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যাচাই-বাছাইয়ে তালিকা থেকে বাদপড়া মুক্তিযোদ্ধাদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাদুল্যাপুর প্রেসক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আনছার আলী সরকার। এসময় বাদপড়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেছের উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে বলা হয় বাদপড়ারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু আমাদেরকে অভিযুক্ত মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। বিভিন্ন সময় আমরা কমান্ডার মেছের উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম দূর্ণিতীর অভিযোগ করেছি। এতে ক্ষিপ্ত হয়ে কমান্ডার মেছের উদ্দিন আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অধিকাংশই ‘মুক্তিযুদ্ধ বিরোধী’ বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। আর সেই কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমাদেরকে অভিযুক্ত অখ্যাদিয়ে এই উপজেলার ৫১ জন প্রকৃত মুক্তিযোদ্ধাকে বাতিল করেছে।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন আব্দুর রশিদ আজমী, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোজাফ্ফর হোসেন ও মুক্তিযোদ্ধা সন্তান শেখ শাহরিয়ার। তাদের সঙ্গে শুভেচ্ছা আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খাঁন বিপ্লব ও সাদুল্যাপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি আ,স,ম সাজ্জাদ হোসেন পল্টন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!