মনজুর কাদির মুকুল, পলাশবাড়ীঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় কালীবাড়ী বাজারে ইঞ্জিন বিস্তারণ ঘটে অগ্নিকান্ডে দীলিপ বাবুর প্রাইভেট কার ভস্মীভূত হয়েছে। সৌভাগ্যক্রমে এসময় কোনো অঘটন ঘটেনি।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে এসময় বাবু দিলীপ চন্দ্র সাহা ব্যক্তিগত প্রয়োজন শেষেকারটি (ঢাকা মেট্রো-গ-২৭-৬৬৯৭) নিজ বাসার সামনেই পার্ক করে রাখেন।
এসময় কিছু বুঝে উঠার আগেই কিছুক্ষণের মধ্যেই কাকতালীয় প্রাইভেট কারটির ইঞ্জিন বিস্ফোরণ ঘটে। মমূহুর্তের মধ্যে দাউ-দাউ আগুনের প্রজ্বলিত লেলিহান শিখা গোটা কারটির অভ্যন্তর ছড়িয়ে পড়ে। ফলে কারটি ভস্মীভূত হয়। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার স্টেশনের একটি টীম তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে কারটি প্রায় সম্পূর্ণ পুড়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।