1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

গাইবান্ধায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জাসাসের মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে সদর উপজেলা ও জাসাস পৌর শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু।  প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের বজলুল করিম রপু।

জাসাস পৌর শাখার সভাপতি মাহামুদ হাসান রিয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ডা. খন্দকার জিয়াউল ইসলাম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের শামীম কায়সার লিংকন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের ফারুক আলম সরকার, জেলা জাসাসের সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজন, জাসাস সদর উপজেলা সাধারণ সম্পাদক মোন্তাসির বিল্লাহ রিয়াদ, মুজাহিদুল ইসলাম মিথান, হায়দার আলী ফারাজী, সাগর রহমান, মেহেদী হাসান হালিম, মিলন মিয়া ও সামিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাস সদর উপজেলা শাখার সভাপতি মো. দেওয়ান মানিক।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত। কারণ বিএনপি সাধারণ মানুষের রাজনীতি করে, বিএনপি সরকার হলে দেশের উন্নয়ন হয়। মানুষ এখন বুঝতে পেরেছে সরকার গঠন করতে হলে বিএনপি ছাড়া কোন গতি নেই। তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্টভাবে বিপুল আসনে জয়লাভ করে সরকার গঠন করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!