1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

আমদানির সংবাদে দিনাজপুরে পেঁয়াজের দাম কমেছে

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতির সংবাদ প্রকাশ হওয়ায় বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে।

ভারত থেকে আমদানির মাধ্যমে সরবরাহ বজায় থাকলে বাজারে পেঁয়াজের দাম আরও কমতে পারে বলে বাজারে ক্রেতা-বিক্রেতারা অভিমত প্রকাশ করছেন।

আজ শনিবার দুপুরে সরেজমিন দিনাজপুর হিলি স্থলবন্দর বাজার ঘুরে দেখা যায় বাজারের প্রতিটি দোকানেই আগের তুলনায় দেশীয় পেঁয়াজের সরবরাহ ভালো।  এতে পেঁয়াজের দাম কমতি দিকে রয়েছে। গত কয়েকদিনে যেখানে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা দরে বিক্রি হয়েছিল, সেই একই পেঁয়াজ বর্তমানে কমে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে ক্রেতা বাসেদ আলী জানান, পেঁয়াজের দাম গত কয়েকদিন ধরেই ওঠানামা করছে। কখনও বাড়ছে, আবার কখনও কমে যাচ্ছে। যে পেঁয়াজ গত সপ্তাহে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে কিনে ছিলাম, হঠাৎ করে দাম বেড়ে গিয়ে ১০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। সরকারি ভাবে আমদানির অনুমতির সংবাদ প্রকাশ হওয়ায়, আবার কেজিতে ২০ টাকা পেঁয়াজের দাম কমে গেছে।

এই ক্রেতা বলেন, আমরা চাই পেঁয়াজের দাম যেনো গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা গোলাম মোস্তফা জানান, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে, হঠাৎ সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছিল। হিলি বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে গিয়েছিল।

তিনি জানান, গত কয়েকদিন আগে যে পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন, সেটাই ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। গতকাল শুক্রবার সরকারিভাবে পেঁয়াজ আমদানির অনুমতি ঘোষনা দেওয়ায় পেঁয়াজের আবার দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, সরকারিভাবে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় কয়েকজন আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ আমদানির এলসি খুলেছেন। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পেঁয়াজ দেশে প্রবেশ করবে বলে তিনি উল্লেখ করেন। সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!