1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড: বদরগঞ্জে আশরাফুলের জানাজায় হাজারো মানুষের ঢল

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

এম. এ. শাহীন, স্টাফ রিপোর্টার:

ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া রংপুরের বদরগঞ্জের যুবক আশরাফুল হকের জানাজা ও দাফন ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার ভোর থেকেই গোপালপুর ইউনিয়নের নয়পাড়া গ্রামে ভিড় করতে থাকেন হাজারো মানুষ। সকাল সাড়ে আটটার দিকে গ্রামের মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়। এ সময় স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।
এর আগে শুক্রবার গভীর রাতে আশরাফুলের মরদেহ গ্রামে পৌঁছায়। শনিবার সকালে জানাজায় অংশ নিতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মায়ের আহাজারি, স্বজনদের কান্না আর শোকাহত মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে আশরাফুলের শেষ বিদায়ের মুহূর্ত।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের মাতম। নিহতের পরিবার অভিযোগ করেছে—আশরাফুলের বাল্যবন্ধু জরেজুল ইসলাম জরেজ ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন। এ ঘটনায় শুক্রবার সকালে ঢাকার শাহবাগ থানায় হত্যা মামলা করেন আশরাফুলের বোন আনজিনা বেগম। মামলায় জরেজুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। ইতোমধ্যে জরেজুল ও শামীমা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহাজারি করতে করতে আশরাফুলের স্ত্রী লাকী বেগম বলেন, “জরেজকে নিজের ভাই মনে করত আমার স্বামী। জাপান যাওয়ার জন্য ১০ লাখ টাকা চাইছিল—আমরা তা দিতেও রাজি ছিলাম। আরও লাগলে আরও দিতাম। আমার সব সম্পত্তি দিয়েও স্বামীটাকে বাঁচাতে চাইতাম। স্বামীটার জান কেন কাড়ল? যারা আমার স্বামীকে টুকরো টুকরো করেছে, সবার ফাঁসি চাই।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!