খবরবাড়ি ডেস্কঃ ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পলাশবাড়ী উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সংগঠন কার্যালয়ে ডায়াবেটিক সমিতির সভাপতি আহবায়ক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, অধ্যক্ষ (অব.) অছিয়াতজামান দুলা, শাহাজান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনজু প্রধান আজাহার ও দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদ প্রমুখ।
বক্তারা বিশ্ব ডায়াবেটিস দিবসে রোগীদের এই রোগ নিয়ন্ত্রণে সচেতন ও সুস্থ্য শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন এবং নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করার পরামর্শ দেন।