1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীর রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশানে অস্থিরতা: বিতর্ক থামাতে নতুন কমিটি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশানকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে টানাপোড়েন ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে দায়িত্বে থাকা কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সাহার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে শ্মশানসংলগ্ন এলাকার একাংশের বাসিন্দা ও আংশিক শ্মশানভক্তরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ৩ অক্টোবর শ্মশান মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন।

পরবর্তীতে ওই অভিযোগের ধারাবাহিকতায় ৯ অক্টোবর দুপুরে একদল হিন্দু সম্প্রদায়ের লোকজন সর্বসম্মতিক্রমে অরবিন্দ সরকারকে সভাপতি ও বাসুদেব সরকারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের একটি ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করেন। নতুন কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির বর্তমান কার্যক্রম কার্যত বাতিল হয়ে যায় বলে দাবি ওঠে। এতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে অভিযোগ ও নতুন কমিটি ঘোষণার প্রেক্ষিতে সভাপতি দিলীপ চন্দ্র সাহা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, “আমি দায়িত্ব পালনকালে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই।” একই সঙ্গে তিনি শান্তি রক্ষার আহ্বান জানিয়ে শ্মশান মাঠে একটি প্রতিবাদ ও মতবিনিময় সভার আয়োজন করেন।

তার এ বক্তব্যের পর আবারও সনাতনী সম্প্রদায়ের একটি অংশ নতুন কমিটির সভাপতি অরবিন্দ সরকার ও সাধারণ সম্পাদক বাসুদেব সরকারের নেতৃত্বে শ্মশান মাঠে বিক্ষোভ ও মানববন্ধন করে দিলীপ চন্দ্র সাহাকে পুনরায় অবাঞ্ছিত ঘোষণা করেন। এ ঘটনায় সনাতনী সমাজে ব্যাপক ক্ষোভ ও লজ্জার সঞ্চার হয়। জীবনের শেষ আশ্রয়স্থল শ্মশানকে কেন্দ্র করে এমন প্রকাশ্য বিরোধ ও বিভাজনকে ‘নোংরা রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করেন অনেকে।

পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ১৪ নভেম্বর রাতে পলাশবাড়ী থানার হলরুমে এক দীর্ঘ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের মতামত ও সম্মতি নিয়ে উত্তেজনা নিরসনে একটি নতুন সমঝোতা কমিটি গঠন করা হয়।

সমঝোতা অনুযায়ী শ্রী হরিদাস চন্দ্র তরনীদাসকে সভাপতি এবং শ্রী শ্যামল চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়, এই কমিটির মাধ্যমে শ্মশান ব্যবস্থাপনা পুনরায় স্বাভাবিক হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!