1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পলাশবাড়ীর সাহেদার রহমান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ফজলার রহমান,পলাশবাড়ীঃ
গাইবান্ধা জেলায় উপজেলা ও জেলা – উভয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নীতিবান শিশু, সুখী বাংলাদেশ’ পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন।

প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা বিকাশ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন করে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। এ মূল্যায়নে সর্বোচ্চ নম্বর অর্জন করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন সাহেদার রহমান।

গাইবান্ধা জেলা প্রশাসক মোয়াজ্জেম হোসেন তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি সনদ ও সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন।

এই অর্জন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় সাহেদার রহমান বলেন,
“জেলার পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য গৌরবের। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও বেশি উৎসাহিত করবে। আমি যেন এভাবেই নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যেতে পারি।এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর কাছে আমি সর্বদা কৃতজ্ঞ। পাশাপাশি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!