1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সাদুল্যাপুরের জামালপুরে প্রাণী সম্পদ বিভাগে এআই টেকনিশিয়ান কৃত্রিম প্রজনন পদে একজন বহাল থাকা সত্ত্বেও অন্য আরেকজনকে বেআইনীভাবে নিয়োগের অভিযোগ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে এআই টেকনিশিয়ান (স্বেচ্ছাসেবী) হিসেবে কৃত্রিম প্রজনন পদে গোলাম মোস্তফা দীর্ঘদিন যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করা স্বত্ত্বেও একই পয়েন্টে আহসান হাবীব নামে একজনকে প্রশিক্ষণে প্রেরণের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক, গাইবান্ধা জেলা ও সাদুল্যাপুর উপজেলা কর্মকর্তা বরাবরে অভিযোগ করা সত্ত্বেও কোন সুফল পাওয়া যায়নি।

জানা গেছে, উক্ত পদে নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করা সত্ত্বেও একই পদে আহসান হাবীবকে অবৈধভাবে ৪ মাসব্যাপী প্রশিক্ষণের জন্য রাজশাহীর আঞ্চলিক কৃত্রিম প্রজনন ও গবেষণাগার রাজবাড়ি হাটে প্রেরণ করা হয়। অথচ উক্ত ব্যক্তির বিষয়ে সাদুল্যাপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসে দায়িত্ব পালন করার সুনির্দিষ্ট কোন বৈধতা নেই। ফলে কোন প্রতিকার না পেয়ে গোলাম মোস্তফা বাধ্য হয়ে সাদুল্যাপুর সহকারি জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত কারণ দর্শাও নোটিশ জারি করে এবং বিবাদী আহসান হাবীবের ট্রের্নিং কার্য সম্পন্ন না করার নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করেই জেলা ও সাদুল্যাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পুনঃরায় আহসান হাবীবকেই প্রশিক্ষণের জন্য পায়তারা চালাচ্ছে বলে অভিযোগে জানা গেছে।

এদিকে দীর্ঘদিন যাবত কৃত্রিম প্রজনন পদে দায়িত্ব পালন করা সত্ত্বেও কোন কারণ ছাড়াই একই পদে আরেকজনকে অবৈধভাবে নিয়োগ করায় গোলাম মোস্তফা দিশেহারা হয়ে পড়েছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!