1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার অসুস্থ দ্রুত সুস্থতা কামনায় পলাশবাড়ীবাসীর দোয়া

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনে এক পরিচিত মুখ—সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। সদালাপী, দায়িত্বশীল ও জনবান্ধব এই প্রশাসনিক কর্মকর্তার আকস্মিক অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রের তথ্য অনুযায়ী, সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকে পড়ে পায়ের আঙুলের উপরের হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে চিকিৎসকের নির্দেশনায় বিশ্রামে আছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি সেবায় স্বচ্ছতা প্রতিষ্ঠা, হয়রানি কমানো এবং জনগণের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় তিনি সাধারণ মানুষের কাছে দ্রুতই প্রিয় হয়ে ওঠেন।

পৌর মেয়র না থাকায় দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত থাকলে একাধিকবার ভারপ্রাপ্ত ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করেছেন দক্ষতা ও সততার সাথে—যা তাঁকে পলাশবাড়ীতে এক নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছে।

তাঁর অসুস্থতার খবর জানাজানি হওয়ার পর সহকর্মী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে তাঁর জন্য শুভকামনার ঢল। সবাই একটি কথাই বলছেন—
“মানুষ হিসেবে তিনি যেমন ভালো, কর্মকর্তা হিসেবেও তেমনি দায়িত্বশীল। তাঁর দ্রুত সুস্থতা আমাদের সবার কামনা।”

স্থানীয়দের আশা, আল ইয়াসা রহমান তাপাদার দ্রুত আরোগ্য লাভ করে আগের মতোই আন্তরিকতা, নিষ্ঠা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কর্মস্থলে ফিরবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!