1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে পিতা-মাতাকে হত্যাচেষ্টায় পুত্র আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে পারিবারিক কলহের জেরে পিতা-মাতাকে হত্যার চেষ্টার অভিযোগে হাসানুর রহমান হাসু নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাত ৯টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাসানুর রহমান প্রথমে তার বৃদ্ধ পিতার ওপর হামলা চালায়। এসময় তিনি পিতার গোপনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে মা–কেও গলা টিপে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পিতা-মাতার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করেন এবং বেপরোয়া ছেলেকে আটক করে থানায় খবর দেন। পরে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসানুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। আহত দম্পতিকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, “যে সন্তান পিতা-মাতার ওপর এমন নৃশংসতা চালাতে পারে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

পলাশবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত পারিবারিক অস্থিরতার মধ্যে এই ঘটনা সমাজে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকে বলছেন, মানুষের মূল্যবোধ ও পারিবারিক বন্ধন ভেঙে পড়ার ভয়াবহ চিত্রই এই ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!