1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

সমালোচনার মুখে মেয়র আনিসুল হকের দুঃখ প্রকাশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা তাদের পক্ষে সম্ভব না।’ শুক্রবার এক সংবাদ সম্মেলনে করা এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। ‘চিকুনগুনিয়া মহামারি হোক আর যা-ই হোক, এর জন্য কোনোভাবেই সিটি করপোরেশন দায়ী নয়’ – শুক্রবার দেওয়া তার এমন বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছে ডিএনসিসিরি মেয়র।

মেয়র বলেন, ‘গতকাল একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আমরা মশারি নিয়ে সচেতনতা তৈরি করছি কি না? আমি আমাদের সচেতনতামূলক পোস্টারে মশারির ছবি দেখিয়ে ওই কথা বলেছিলাম। কিন্তু যেভাবে বলেছি, তা ঠিকভাবে বলতে পারিনি—হতে পারে।’

শনিবার  উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, অল্প সময়ের মধ্যে চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আসবে।

‘চিকুনগুনিয়ার বাহক এডিস মশা মারতে যা যা করণীয় আমরা করছি, করবো,’ বলেন মেয়র।

তিনি বলেন, ‘সমস্ত শক্তি দিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা দিনে বৃহৎ পরিসরে সচেতনতামূলক কার্যক্রম চলবে।’

‘মশক নিধন কার্যক্রমে কেউ অবহেলা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। যেখানে ৫ দিন পর পর মশা নিধনের ওষুধ প্রয়োগের কথা, সেখানে আমরা তিন দিন পর পর প্রয়োগ করছি,’ যোগ করেন মেয়র।

আনিসুল হক বলেন, ‘আমাদের এলাকার সমস্ত রাস্তার লিস্ট করেছি, মশক নিধন কর্মীরা সে অনুযায়ী কাজ করবে। আর এলাকার মানুষ যদি মশক নিধক কর্মীদের দিয়ে আশানুরুপ ফল না পায় তাহলে সেসব মশক নিধনকর্মীদের বেতন দেওয়া হবে না।

চিকুনগুনিয়া মোকাবেলায় জনগণকে সবচেয়ে সচেতনমূলক অবস্থানে থাকার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, ‘আমরা সবাই মিলে একসঙ্গে এই চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক কার্যক্রম চালাব। এক সঙ্গে কাজ করলে এই রোগ প্রতিরোধ করা অল্প দিনের ব্যাপার।’

র‍্যালিতে ডিএনসিসির কর্মকতা-কর্মচারী,স্থানীয় সংসদ সদস্য, কাউন্সিলরসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!