1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্প এর আওতায় বুধবার (৫ নভেম্বর) জেলা প্রশাসন কর্তৃক সার্কিট হাউস সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম-এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে সালিশের পরিবর্তে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, সরকার আপনাদের ক্ষমতায়িত করেছে। সেই ক্ষমতা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে হবে।

প্রথম দিনের সেশন পরিচালনা করেন  স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার মো. মাসুদ রানা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!