1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

তারাগঞ্জে মাঠ ফসলের রোগ–বালাই দমন বিষয়ে অবহিতকরণ সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

এম. এ. শাহীন, তারাগঞ্জ,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জে মাঠ পর্যায়ের কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ফসল রক্ষায় করণীয় বিষয়ে জানাতে কৃষি অফিসের উদ্যোগে মাঠ ফসলের রোগ–বালাই ও পোকামাকড় দমন সংক্রান্ত অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ন‌ভেম্বর) সকাল ১১টায় উপজেলার কুর্শা ইউনিয়নের রাহিমাপুর মাদ্রাসা মোড়ে এবং দুপুর ২টায় কুঠি পাড়ায় পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
সভায় উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নাসিমা আক্তার। তিনি মাঠের ফসলে দেখা দেওয়া বিভিন্ন রোগ ও পোকামাকড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে ইঁদুর, ধানের ব্লাস্ট রোগ, বাদামি গাছফড়িং, কারেন্ট পোকার আক্রমণ এবং অন্যান্য বালাই প্রতিরোধে করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন।
নাসিমা আক্তার বলেন, “বর্তমান আবহাওয়ার পরিবর্তনের কারণে মাঠ ফসলে নানা ধরনের রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিচ্ছে। সময়মতো সঠিক ব্যবস্থাপনা নিলে এগুলো সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।” তিনি কৃষকদের ফসল পর্যবেক্ষণ, রোগবালাইয়ের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, কীটনাশক ব্যবহারে সতর্কতা ও জৈব পদ্ধতিতে দমন কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত কৃষকদের মাঝে তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের অবহিতকরণ সভার মাধ্যমে তারা ফসলের রোগবালাই দ্রুত শনাক্ত করতে পারেন এবং কৃষি অফিসের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হন। কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এমন কার্যক্রম চালু রাখার অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!