1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গোবিন্দগঞ্জ উত্তর বাসস্ট্যান্ড কোচ-কাউন্টার শ্রম কল্যাণ উপ-কমিটির পরিচিতি সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উত্তর বাসস্ট্যান্ড কোচ-কাউন্টার শ্রম কল্যাণ উপ-কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় পৌরশহরের চারমাথা সংলগ্ন নূরজাহান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নব গঠিত শ্রম কল্যাণ উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এটি গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: রাজ-৪১৫) এর একটি শাখা সংগঠন।

সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও সমাজ সেবক (যুথি স্পেশাল) মো. জাহেদুল ইসলাম। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও সমাজ সেবক (রাবেয়া স্পেশাল), বিশেষ মেহমান ছিলেন গাইবান্ধা জেলা বেবী ট্যাক্সি অটো টেম্পু (সিএনজি) মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হোদা প্রধান টুকু।

বিশেষ মেহমান ছিলেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, টিআই মো. মহিউদ্দিন, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জের সভাপতি লাবু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহীন। আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জের সকল নির্বাচিত সদস্যরা ছাড়াও সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান মুন্নাফ চৌধুরী ও শহিদুল ইসলাম।

উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। তারা নব-গঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। তারা যেন তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। নব-নির্বাচিত কমিটির শ্রম উপ-কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন জাকারিয়া ইসলাম সাজু, মাহমুদুল হক রোপন ও মিলন মিয়া।

নির্বাচিত সদস্যরা হলেন- ময়নুল ইসলাম (সভাপতি), রুনু মিয়া (সহ-সভাপতি), রাশেদ সরকার (সাধারণ সম্পাদক), জাফরুল ইসলাম (সহ-সাধারণ সম্পাদক), শাহজাহান আলী (কোষাধ্য), দুলা মিয়া (সাংগঠনিক সম্পাদক), রেজাউল করিম (দপ্তর সম্পাদক), সোহেল রানা মিয়া (প্রচার সম্পাদক), জাফু মিয়া (সড়ক সম্পাদক), গোলাম মোস্তফা (কার্যকরী সদস্য) ও বুলু মিয়া (কার্যকরী সদস্য)। এসময় উত্তর বাসস্ট্যান্ড কোচ কাউন্টার শ্রম কল্যাণ কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!