1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে সিজার অপারেশনে অনিয়ম — অ্যানেসথেসিয়ার ভুল ডোজে প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সিজার অপারেশনের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগে চরম অনিয়মের ঘটনায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের কারণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অপারেশনের সময় দায়িত্বপ্রাপ্ত অ্যানেসথেসিয়া চিকিৎসক অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় ক্লিনিকের মালিক গাইনি চিকিৎসক দ্বারাই রোগীকে অ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। অভিযোগ আছে, ভুল ডোজ প্রয়োগের পরপরই রোগীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে।

এ অবস্থায় রোগীকে সিজার অপারেশনের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম হয়। নবজাতক সুস্থ থাকলেও অ্যানেসথেসিয়ার ডোজের তারতম্যের কারণে প্রসূতি রেখা বেগমের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে হাসপাতালের গেটে পৌঁছানোর আগেই সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃত রেখা বেগম (বয়স আনুমানিক ২৫) পলাশবাড়ী উপজেলার ৪নং ইউনিয়নের রামপুর গ্রামের মাস্টারপাড়া এলাকার অটোরিকশা চালক লাবলু মিয়ার স্ত্রী।

ঘটনার পর জনসেবা ক্লিনিকের মালিক তাওহিদ রহমান ক্লিনিক বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কারও মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, তাওহিদ রহমানের মালিকানাধীন জনসেবা ক্লিনিক ছাড়াও নিউ লাইফ ক্লিনিক এবং নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে দীর্ঘদিন ধরে যথাযথ বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তাঁরা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!