গাইবান্ধা প্রতিনিধিঃ “পুলিশি জনতা-জনতাই পুলিশ” এই শ্লোগান নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে ফুলবাড়ী ইউনিয়নে শনিবার বিকেলে ফুটানী বাজারে মাদকদ্রব্য-জঙ্গী-সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধ এবং আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাবু শান্তনু কুমার দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম। সভায় আরো বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, পৌর পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল আজিজ, থানার এসআই নুরুন্নবী, এসআই আবু মুসা সরকার, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় বাজার কমিটির সভাপতি সুনীল কুমার দেব, ইউপি সদস্য আব্দুস সালামসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। এসময় ইউনিয়ন এবং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল মান্নান।