1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

সাদুল্লাপুরে ‘লেবু মাওলানা’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ‘সুস্থ দেহ, সুন্দর মন-দ্বীন কায়েমের আন্দোলন’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ‘অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা’ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বকশিগঞ্জ হাইস্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, উপজেলা সেক্রেটারী মাও. সিরাজুল ইসলাম ও উপজেলা যুব বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন।

এসময় উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক তৌফিকুর রহমান, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম সামিউল্যাহ (সলিল) এবং ভাতগ্রাম ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. মাসুদ বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধাপেরহাট যুব বিভাগের সভাপতি শাহ মুশফিকুর রহমান (সাগর)।

অতিথিদের বক্তব্যে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। উদ্বোধন খেলায় মওয়াগাড়ী ২-১ গোলে বকশীগঞ্জকে পরাজিত করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!