1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

তারাগঞ্জে চোর সন্দেহে নিহত প্রদীপের ছেলের গ্রাম পুলিশে চাকরি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

এম এ শাহীন,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জে বুড়ির হাটে
চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিঠাপুকুর উপজেলার ভ্যানচালক প্রদীপ দাসের ছেলে দুলাল কুমারকে গ্রাম পুলিশের চাকরি দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম তাকে অফিসে ডেকে হাতে নিয়োগপত্র তুলে দেন।
ইউএনও নাজমুল আলম বলেন, “নিহত প্রদীপ দাসের ছেলেকে মহল্লাদার হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি, তিনি সততার সঙ্গে ইউনিয়নের নিরাপত্তা রক্ষায় কাজ করবেন এবং তার বাবার মতো দুঃখজনক ঘটনা আর কেউ যাতে না হয়।”
নিয়োগপত্র পাওয়ায় দুলাল কুমার উচ্ছ্বসিত কণ্ঠে জানান, “আজ চাকরি পাওয়ায় খুব খুশি। এখন মনে হচ্ছে সংসারটা চলবে। মা ও দুই ভাইবোনের পড়াশোনা ও ভরণপোষণ করার দায়িত্বও সামলাতে পারব।”
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার রুপলাল রবিদাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫) চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন। প্রদীপ দাস ছিলেন রুবলাল রবিদাসের ভাগনির জামাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!