1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

৭০ বছরের বৃদ্ধার ধর্ষণ ঘটনার বিচারের দাবীতে মহিলা পরিষদের স্মারকলিপি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ৭০ বছর বয়সী নারী কে ধর্ষণের অভিযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীবের বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ৭০ বছর বয়সী নারী ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ধর্ষণের শিকার নারীটি  গুরুতর অসুস্থ হয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নির্যাতিত নারীটি এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মহিলা পরিষদ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্ত করে ধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়ে  স্মারকলিপি প্রদান করেন। পুলিশ সুপার গ্রহণকালে মহিলা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে  কাউকেই ছাড় দেয়া হবে না।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ ও লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিনসহ অন্যান্যরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!