1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গোবিন্দগঞ্জ পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মশালা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট(আরইউটিডিপি) এর আওতায় ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে কর্মশালায় সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদার রহমান আকন্দ, নগর পরিকল্পনাবিদ সাইফুর ইসলাম ও জোবায়দা পারভীন, আর্কিটেক্ট আজমিরা আক্তার, পরিবেশ বিশেষজ্ঞ মাহমুদা খাতুন এবং সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলামসহ প্রকল্পের অন্যান্য বিশেষজ্ঞ ও টিএলসিসি সদস্যবৃন্দ। কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ প্রকৌশলী নুরুল আমিন তালুকদার।

কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং কাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (সিআরএপি) শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা।

প্রথম পর্যায়ে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ছয়টি সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন। যার মধ্যেঅর্ধেকই নারী।

প্রকল্পের আওতায় রাস্তাঘাট-ফুটপাত, সড়কের বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপার মার্কেট, সেতু ও কালভার্ট নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!