1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (২৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরই অভিযান চালিয়ে আসামী স্বামী শামীমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে ওইদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। এসময় তিনি নিহত আজেদার স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেয়াসহ দ্রুত আসামী গ্রেফতারের আশ্বাস দেন।

উল্লেখ; গত ২১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার মেয়ে। সংসারে তার দুই সন্তান ৮ বছর বয়সী আতিক এবং ১৬ বছর বয়সী সোনিয়াকে নিয়ে জীবন চালাতেন। অন্যের বাসায় কাজ করে সংসার চালাতেন তিনি।

স্বজনদের অভিযোগ, শামীম নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন এবং মোবাইল ফোনে জুয়ার সাথেও যুক্ত ছিলেন। এসব নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিনও ঝগড়ার এক পর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে আজেদার পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরে ছেলেকে হত্যার হুমকি দিয়ে তিনি পালিয়ে যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!