1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর-২৫) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিক ভাবে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা,গম,চিনাবাদাম,সূর্যমূখী(উফসী ও হাইব্রিড) পেয়াজ,মসুর,মুগ,সয়াবিন, খেসারী ও অড়হর ফসল আবাদে কৃষকদের উৎসাহিত এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “কৃষি প্রণোদনা কর্মসূচি”র আওতায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ২৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এর মধ্যে ১৯০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ,৩৫০জন কৃষককে ২০ কেজি করে গম বীজ, ৩০ জন কৃষককে ১০ কেজি করে চিনা বাদাম বীজ, ৫ জন কৃষককে (উফসী) সূর্যমূখী বীজ,৫০ জন কৃষককে (হাইব্রিড) সূর্যমূখী বীজ,২০ জন কৃষককে ১ কেজি করে পেয়াজ বীজ,৫০ জন কৃষককে ৫ কেজি করে মসুর ডাল বীজ,৫০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডাল বীজ,২০ জন কৃষককে ৮ কেজি করে সয়াবিন বীজ,২০ জন কৃষককে ৮ কেজি করে খেসারী বীজ ও ৩০ জন কৃষককে ২ কেজি করে অড়হর বীজ এবং কৃষক প্রতি ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু,সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান,
সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন।

এ সময় আরো উপস্তিতি ছিলেন দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃফেরদাউছ মিয়া,
মডেল প্রেসক্লাব সেক্রেটারি মাসুদার রহমান মাসুদসহ মিডিয়া কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা আশা প্রকাশ করেন, সরকারের এ প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীল কৃষি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!