1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সাজু গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌরশহরের রাজমতি সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহ আলম সরকার সাজু দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

থানা সূত্রে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনায় ১১ বছর পর আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানার দায়েরকৃত (মামলা নং ৩৭) মামলায় তাকে ২২১নং আসামী হিসেবে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!