1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

লালমনিরহাটে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ
‎লালমনিরহাটের আদিতমারীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে উলটে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

‎শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মহিষখোঁচা-আদিতমারী সড়কর আনসার খার পুকুর পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, মহিষখোচা দক্ষিণ বালাপাড়া, ব্রমত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

‎জানা যায়, শনিবার ১২টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলা গামী অটোরিকশা আনসার খার পুকুর পার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের অনেক নিচু একটি ধান ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তবে অটো চালক অক্ষত অবস্থায় বেঁচে যায়। ঘটনার পর থেকে অটোচালক পলাতক রয়েছে।

‎আদিতমারী থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।


খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!