1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া, পলাশবাড়ীঃ

গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন,
“জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন,“দেশের অর্থনীতির চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। তাদের শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে জাতি এগিয়ে যাচ্ছে। অথচ তারা এখনো ন্যায্য মজুরি ও মর্যাদা থেকে বঞ্চিত। ক্ষমতায় গেলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশ নিরাপদ করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জামায়াত সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।”

রোববার (২২ অক্টোবর ২০২৫) বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশটি অনুষ্ঠিত হয় পৌর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চান মিয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা সেক্রেটারি আবুল হাসান নয়া মিয়া, কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর এবং জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা আবু তালেব মাস্টার, শ্রমিক নেতা আব্দুল মাতিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!