1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

গাইবান্ধায় দুদকের মামলায় আসামিরা আছেন ধরাছোঁয়ার বাইরে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম,গাইবান্ধাঃ
উপপরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) গাইবান্ধা কার্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা আনিছুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুুদক)। দুদক সমন্বিত জেলা রংপুর কাযালর্য়ের কার্যক্রম অভিযোগ পত্র দাখিল করেন। আদালত থেকে আসামি গ্রেফতারি পরোয়ানা জারি করে, তবে থানায় তা ফাইল পযন্তর্ই রয়েছে সীমাবদ্ধ। এখনো কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে মামলার আসামিরা আছেন ধরাছোঁয়ার বাইরে। মামলার প্রধান আসামি চাকরিচুত আনিছুর রহমানসহ অন্যান্য আসামির এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। উল্টো বিআরডিবির গাইবান্ধা কার্যালয়ের কর্মচারিদের মারধর ও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন আসামিরা।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত আসামি আনিছুর রহমান গাইবান্ধা বিআরডিবির জেলা কার্যালয়ে হিসাব রক্ষক দায়িত্বে ছিলেন।এই দীর্ঘ কর্মকালে তিনি চারজন উপপরিচালকের স্বাক্ষর (স্ক্যানের মাধ্যমে) জাল জালিয়াতি করেন। দুদকের তদন্তে এটি প্রমাণিত হয়েছে। এসময়ে অভিযুক্ত আনিছুর রহমান জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতা,পেনশন, কল্যাণ তহবিল (রাজস্ব) থেকে মোট ১ কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাৎ করেন। রাজশাহী কৃষি ব্যাংক গাইবান্ধা শাখায় ডিডিবিআরডিবি নামের একটি ব্যাংক হিসাবে খুলে এসব লেনদেন করেন।

২০১৮ সালের জানুয়ারিতে জেলায় সাড়ে পাঁচ বছর মেয়াদী ‘গাইবান্ধা সমম্বিত পল্লী দারিদ্র দুরীকরন কর্মসূচি’ নামের একটি প্রকল্প দেয় সরকার। সেই প্রকল্পের পল্লী বাজার নামে ৯ লক্ষ ৭৪ হাজার স্থায়ী আমানত (এফডিআর) বিআরডিবি ব্যাংকে জমা রাখে। এভাবেই প্রকল্পের কার্যক্রম চলতে থাকে। তবে উপপরিচালকগণ আনিছুর রহমানের এসব অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন না।

এরপর ২০১৮ সালের মার্চে গাইবান্ধা জেলা বিআরডিবির উপপরিচালক পদে যোগদান করেন আব্দুস সবুর। তিনি গাইবান্ধা সমম্বিত পল্লী দারিদ্র দুরীকরন কর্মসূচির পল্লী বাজারের ৯ লক্ষ ৭৪ টাকা আনিছুর রহমান তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।

কর্মসূচির টাকা ব্যক্তিগত ব্যাংক হিসেবে স্থানান্তর করার বিষয়টি সন্দেহ হলে উপপরিচালক একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্তে আনিছুর রহমানের টাকা আত্মসাতের বিষয় উঠে আসে। এ নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে বিআরডিবির প্রধান কার্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্তে হিসাবরক্ষক কর্মকর্তা আনিছুর রহমানের অর্থ আত্নসাতের বিষয়টি প্রমাণিত হয়। পরে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর আনিছুর রহমানের চাকরি চলে যায়।

পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুদক।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে টাকা আত্নসাতের সত্যতা নিশ্চিত হয়ে দুদক সমন্বতি জেলা কার্যালয় রংপুরের উপসহকারী পরিচালক মো: রুবেল হোসেন বাদি হয়ে ২৪ সালের ২১ অক্টোবরে গাইবান্ধা বিশেষ আদালতে আনিছুর রহমানকে প্রধান আসামী করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরর্বতীতে তদন্তের মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি দুদকের নিকট প্রমাণিত হলে আনিছুর রহমানকে
প্রধান আসামি করে সাতজনের নামে আদালতে চুড়ান্ত চার্জশীট দাখিল করে দুদক।

পরে আদালত চলতি মাসের ২৭ আগষ্ট আনিছুর রহমানসহ সাত আসামি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত থেকে গত ২৫ সেপ্টেম্বরে গাইবান্ধা সদর থানায় ওয়ারেন্টটি আসলেও অদ্যবদি আসামীকে গ্রেফেতারের কোন দৃশ্যমান তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।

জানতে চাইলে সদর থানার ওসি মো. শাহীনুর ইসলাম তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ইতিমধ্যে আসামি গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির লোকেশন নজরদারীতে রাখা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অল্প সময়ের মধ্যেই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!