1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু’র স্মরণে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) পৌরশহরের স্থানীয় অবলম্বন মিলনায়তনে গাইবান্ধার বেসরকারি সংগঠন জনউদ্যোগ-এর আয়োজনে এ স্মরণসভার শুরুতেই প্রয়াত প্রিসিলা মুরমুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রিসিলার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ জুয়েল, গাইবান্ধা সদর উপজেলা আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসা, নারী নেত্রী নাজমা বেগম, হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরামের মিলন তিগ্যা,  সাঁওতাল প্রতিনিধি সুমিতা বাসকে, তিতাস মুরমু, তৃষ্ণা বাসকে, ইয়ুথ গ্রুপের সদস্য শিখা তিগ্যা, স্বরস্বতী পাহাড়ী ও জোতিকা মিনজিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আন্দোলনের নিবেদিত প্রাণ, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রিসিলার মৃত্যুতে আদিবাসী জনগোষ্ঠী একজন সক্রিয় নেত্রীকে হারিয়েছে। তাঁর চিন্তা ও কাজ সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তারা বলেন, জাতি আত্মত্যাগী একজন আদিবাসী নেত্রীকে হারাল। সারাজীবন লড়াই করেছেন সাঁওতাল জনগণের মুক্তির জন্য। তিনি ছিলেন নির্লোভ ব্যক্তির জীবন্ত প্রতীক। তিনি ক্রমেই আদিবাসীদের সাহস ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন। এই অসীম সাহসী আদিবাসী নেত্রীর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা।

উল্লেখ্য; সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু গত ১৫ অক্টোবর বুধবার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!