1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত-অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে মাদক-দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পলাশবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের উদ্যোগে আন্দুয়া গ্রামে পলাশবাড়ী কারিগরি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও গোলাম সাকলাইন ডিপটির সঞ্চালনায় অনুষ্ঠিত। এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক এবং জেলা জামায়াতের সুরা সদস্য একরামুল হক। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি পৌর মেয়র পদে জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল ইসলাম চাঁন ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তালেব মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জামায়াত সবসময় ন্যায়, আদর্শ ও উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে। তাই জনগণের ভোটের মাধ্যমে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!