খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) হিসেবে শেখ মুত্তাজুল ইসলাম যোগদান করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম যোগদান কালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীবসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; খুলনার ডুমুরিয়া এলাকার ছেলে শেখ মুত্তাজুল ইসলাম ৩৬তম বিসিএসে পুলিশ ক্যাডার পদে মেধা তালিকায় ১৬তম স্থান অর্জন করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে জামালপুরে কর্মরত ছিলেন।
এছাড়া সহকারী পুলিশ সুপার হিসেবে গোপালগঞ্জ, সহকারী পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি গুলশান ও রমনা ট্রাফিক বিভাগ, ঢাকা ক্যান্টনমেন্ট জোন, এসপিবিএনসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে গুরুত্বপূর্ণ নেতৃত্বসহ ভূমিকা পালন করেছেন।