ফজলার রহমান,পলাশবাড়ীঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।
শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে তিনি বাড়ি বাড়ি ঘুরে নারী-পুরুষ ভোটারদের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত এ ৩১ দফাই আগামীদিনের রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র। আমরা একটি মুক্ত, সুশাসিত ও ন্যায়ের বাংলাদেশ গড়তে কাজ করছি।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—পলাশবাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, মহদীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আপেল খন্দকার, ছাত্রদল নেতা আরিয়ান সরকার আরিফ, মাজেদুল রহমান, মেজবা আহমেদ প্রান্ত ও পৌর জাসাসের ফরহাদ আহমেদ পিন্টুসহ অনেকে।
নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ড. মাইনুল হাসান সাদিককে বিজয়ী করতে প্রতিদিনই মাঠে কাজ করছেন তারা। এরই অংশ হিসেবে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণা কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলার হাটে-মাঠে-ঘাটে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।