1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনুমোদন প্রক্রিয়া জটিলতায়

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একাধিক ডায়াগনস্টিক সেন্টার বর্তমানে লাইসেন্স নবায়ন বা অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। সরকারি বিধি অনুযায়ী, কোনো ডায়াগনস্টিক সেন্টার চালু করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের মূল লাইসেন্সসহ চারটি মৌলিক অনুমোদন থাকা বাধ্যতামূলক। তবে বাস্তবে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখনও প্রক্রিয়াধীন অবস্থায় কার্যক্রম পরিচালনা করছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মূল লাইসেন্সের জন্য আবেদন করেছে, গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টার নবায়নের আবেদন জমা দিয়েছে। হিমালয় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রথমবারের মতো লাইসেন্সের আবেদন করেছে। নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মালিকানা পরিবর্তনের কারণে নতুন করে মূল লাইসেন্সের জন্য আবেদন করেছে। অন্যদিকে নিউ প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স পৌরসভার ট্রেড লাইসেন্স ছাড়াই এবং মূল লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে—যা আইনত অননুমোদিত।

এছাড়া আল-শিফা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্স থাকলেও অন্যান্য অনুমোদন এখনও আবেদন সাপেক্ষে প্রক্রিয়াধীন রয়েছে।

আইন অনুযায়ী, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় প্রথমত স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স (DGHS) নিতে হয়—যা মূল অনুমোদন। এ জন্য আবেদনপত্রে স্থাপনার নকশা, লাইসেন্সপ্রাপ্ত প্যাথলজিস্ট বা রেডিওলজিস্টের তথ্য, যন্ত্রপাতির তালিকা এবং স্বাস্থ্যবিধি অনুসারে বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা থাকতে হয়।
দ্বিতীয়ত, পৌরসভা বা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। লাইসেন্সে “Diagnostic Center” বা “Pathology & Imaging Service” স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
তৃতীয়ত, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র (DOE Clearance) প্রয়োজন, কারণ এসব প্রতিষ্ঠানের বর্জ্য পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।
চতুর্থত, ফায়ার সার্ভিসের নিরাপত্তা সনদ নিতে হয়, বিশেষত যেখানে এক্স-রে বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছু প্রতিষ্ঠান নিয়মিতকরণের প্রক্রিয়ায় থাকলেও অনেকে অনুমোদনবিহীনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!