1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

‎তিস্তা নদী রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত, লালমনিরহাটে শোকের ছায়া

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎​লালমনিরহাট,রংপুরঃ

‎​তিস্তা নদী রক্ষা আন্দোলনের “মশাল প্রজ্বলন” কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান সরকার সাবু (৫০)। এসময় তার সাথে থাকা সহকর্মী শামসুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

‎​বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বাজারের প্রায় ৩০০ গজ উত্তরে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিস্তা নদী রক্ষার দাবিতে “জাগো বাহে, তিস্তা বাঁচাও” স্লোগানে আয়োজিত “মশাল প্রজ্বলন” কর্মসূচিতে লাখো মানুষের সঙ্গে অংশ নিয়েছিলেন শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু। কর্মসূচি শেষে তিনি সহকর্মী শামসুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলযোগে লালমনিরহাট শহরে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রভাষক সাবু নিহত হন।

​গুরুতর আহত অবস্থায় সহকর্মী শামসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

​নিহত আব্দুল মান্নান সরকার সাবু লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং তিনি দুই কন্যা সন্তানের জনক। তিনি পরিবারসহ লালমনিরহাট শহরের মদিনাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

​শিক্ষক সাবুর অকাল মৃত্যুতে লালমনিরহাট শহরজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা সৃষ্টিকারী ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। পুলিশ পলাতক চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!