1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

তারাগঞ্জে সরকারি ঔষধ পাচারের সময় ফার্মাসিস্টসহ দুইজন আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

এম,এ শাহিন,তারাগঞ্জ,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জে সরকারি ওষুধ চুরি করে পাচারের সময় কর্মরত এক ফার্মাসিস্টসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার তারাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে (পুরাতন হাসপাতা‌ল) এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট তানভীর হোসেন সরকারি বিপুল প‌রিমান এ‌ন্টিবা‌য়ো‌টিক, ব্যথা নাশক , গ্যাস ও ভিটা‌মিন জাতীয় ট্যাবলেট ইসমাইল হোসেন নামের তার এক আত্মী‌য়ের মাধ্যমে পাচার করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দু’জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এ.ফারুক জানান, তারা দুজন বর্তমানে থানা হেফাজতে রয়েছে।যেহেতু তাদের মধ্যে একজন সরকারি ফার্মাসিস্ট সে কারণে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মো: হামদুল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা জানান, বিষয়টি স্বাস্থ্য বিভাগের এটা তারা দেখবে। ফার্মাসিস্ট তানভীর দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ পাচারের সাথে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!